1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সিংগাইরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

আব্দুল লতিফ,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলাধীন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট দানবীর জনাব হাজী ইকবাল হোসেন শামীম পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দুঃস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত প্রায় সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকাসহ মহিলাদের জন্য শাড়ী কাপড় এবং পুরুষদের জন্য লুঙ্গি-পাঞ্জাবী বিতরণ করেন। ২৮ মার্চ, ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার ফোর্ডনগর বিইআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঞ্চ তৈরি করে সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল পর্যন্ত উপস্থিত অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলে। মঞ্চের শোভা বর্ধন করছিল মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহবায়ক জনাব আফরোজা খান রিতার বড় ছবি সম্বলিত একটি আকর্ষণীয় ব্যানার। জনাব হাজী ইকবাল হোসেন শামীম এর গর্ভধারিনী মা জনাব দেলোয়ারা খাতুন এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। জনাব আফরোজা খান রিতার সৌজন্যে ঈদ উপলক্ষে এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উল্লেখ করে জনাব দেলোয়ারা খাতুন তাঁর উদ্বোধনী বক্তব্য রাখেন। বিগত দিনে এই বিতরণ কার্যক্রম নিজ ইউনিয়নের দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে সীমাবদ্ধ থাকলেও এবছর ভিন্ন চিত্র দৃষ্টি আকর্ষণ করে। অনেক অসহায় পরিবার দূর দূরান্ত থেকে সংবাদ পেয়ে সকাল থেকেই মাঠে ভীড় জমাতে শুরু করে এবং উপহার সামগ্রী হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। পার্শ্ববর্তী উপজেলা সাভার এলাকায় বসবাসরত উত্তর বঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন- পাবনা, দিনাজপুর, নওগাঁ ও ঠাকুরগাঁও জেলার অসহায় লোকজনের উপস্থিতি চোখে পড়ে। মুসলিম সম্প্রদায়ের বাহিরে শাখা-সিদুর পড়া হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মহিলাদের উপহার সামগ্রী গ্রহণ করতে দেখা যায়। অসহায় পরিবারগুলো ঈদের উপহার সামগ্রী হাতে পেয়ে বাঁধ ভাঙ্গা আনন্দে আত্মাহারা হয়ে পড়ে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনাব হাজী ইকবাল হোসেন শামীম জানান, এলাকার জনগণ চাইলে এবং মহান রাব্বুল আলামিন ভাগ্যে রাখলে জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে থেকে সেবা করবো, ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট