1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সালমানের জন্য মাঠে নামলেন আমির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

সালমান খানের ‘সিকান্দার’ সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। এখন পুরোদমে চলছি সিনেমাটির প্রচার-প্রচারণা। এমন সময় সালমান খানের প্রচারে এগিয়ে এলেন আমির খান।

সিকান্দারের একটি প্রমোশনাল ভিডিওতে পাশাপাশি দেখা গেল দুই বন্ধুকে। সঙ্গে রয়েছেন এ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস। এর আগে আমিরকে নিয়ে ‘গজনি’ বানিয়েছিলেন এ পরিচালক।ইনস্টাগ্রামে প্রমোশনাল ভিডিওর টিজার আপলোড করে সালমান তাই হ্যাশট্যাগ দিয়েছেন ‘সিকান্দার মিটস গজনি’। পুরো ভিডিও আসবে শিগগির।

প্রমোশনাল ভিডিও দিয়ে ভক্তদের স্মৃতি উসকে দিয়েছেন আমির-সালমান। নব্বইয়ের দশকে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এটাই একত্রে তাঁদের একমাত্র সিনেমা। তাতে অমর ও প্রেম নামের দুই চরিত্রে ছিলেন আমির-সালমান। এ ভিডিওর মাধ্যমে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁরা। এটা যেন তাঁদের সেই আইকনিক জুটির প্রতি এক টুকরো শ্রদ্ধাঞ্জলি।

বলিউডে বেশির ভাগ সিনেমা মুক্তির আগে জোর দেওয়া হয় প্রচারে। বিচিত্র উপায়ে প্রচারণা চালানো হয়। এ কাজে সাধারণত সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অভিনয়শিল্পী ও কুশলীরা যুক্ত থাকেন। এমনও হয়, এক তারকার সিনেমার প্রচারে এগিয়ে আসেন আরেক তারকা। তবে সিকান্দারকে সামনে রেখে আমির-সালমানের এই ক্রসওভার দর্শকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট