1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চলে গেলেন কিংবদন্তি ধর্মেন্দ্র

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

 বিনোদন ডেস্ক:

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সী এই বর্ষীয়ান তারকা সোমবার সকালে মারা গেছেন। চলতি মাসের শুরুতে অসুস্থ হয়ে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফিরে যান। তাঁর মৃত্যুর খবরে বলিউডজুড়ে নেমে এসেছে গভীর শোক।

ছয় দশকেরও বেশি সময়জুড়ে রঙিন অভিনয়জীবনে তিনি অ্যাকশন হিরো, রোমান্টিক চরিত্র থেকে শুরু করে প্রবীণ রাজনৈতিক নেতার ভূমিকাও সমান দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। তবু বিস্ময়করভাবে তাঁর নামের সঙ্গে কখনোই ‘সুপারস্টার’ তকমা জড়ায়নি।

ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল মাত্র ২৪ বছর বয়সে ১৯৬০ সালে দিল ভি তেরা হম ভি তেরে ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক করেন। পরের কয়েক বছরে বন্ধিনী, আই মিলন কি বেলা, কাজল-এমন সফল ছবিগুলোতে সহ-চরিত্রে অভিনয় করেন। তাঁর প্রথম বড় সাফল্য আসে ১৯৬৫ সালের যুদ্ধভিত্তিক ছবি হকীকতের মাধ্যমে। এরপর ফুল অউর পাথর তাঁকে বাণিজ্যিক নায়ক হিসেবে প্রতিষ্ঠা দেয়।

১৯৬০-এর দশকের শেষ ভাগ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত টানা শীর্ষ তারকাদের একজন ছিলেন তিনি। অনুপমা, আদমি অউর ইনসান, মেরা গাঁও মেরা দেশ, সীতা অউর গীতা, শোলে, ইয়াদোঁ কি বারাত, ধর্ম বীরসহ বহু জনপ্রিয় ছবি উপহার দেন দর্শককে।

৮০–এর দশকে তিনি বেশি মনোযোগ দেন অ্যাকশন ঘরানায়। কম বাজেটের বদলে কি আগ, গুলামি, লোহা ও এলান-ই-জাঙ্গ-এমন বহু ছবিতে অভিনয় করেন। ৬৪ বছরের ক্যারিয়ারে ৭৫টি হিট ছবিতে অভিনয় করেছেন তিনি-যা হিন্দি সিনেমায় কোনো অভিনেতার সর্বোচ্চ লিড-রোল সাফল্য। অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, শাহরুখ খান বা সালমান খানের চেয়েও বেশি।

তবু নানা কারণে তাঁকে কখনোই বলিউডের ‘নম্বর ওয়ান’ অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়নি। ক্যারিয়ারের শুরুতে শীর্ষে ছিলেন দিলিপ কুমার। এরপর রাজেশ খান্না আর ১৯৭০–এর দশকে অমিতাভ বচ্চন নেতৃত্ব দেন শিল্পে। ধর্মেন্দ্রর বহু বড় ছবি ছিল বহু-নায়কভিত্তিক, যখন অন্য তারকারা নিয়মিত একক নায়ক-নির্ভর ছবি দিয়ে শীর্ষে অবস্থান নিশ্চিত করছিলেন।

১৯৮০-এর দশকে তাঁর কিছু একক হিট এলেও সেগুলোর বাজেট ছিল তুলনামূলকভাবে কম। তাঁর ক্যারিয়ারে যেমন ছয়টি ব্লকবাস্টার ও সাতটি সুপারহিট ছিল, তেমনি ছিল প্রায় দেড়শ ব্যর্থ ছবি-যা বলিউডে সর্বোচ্চ ব্যর্থতার তালিকায় দ্বিতীয়।

তবুও তিনি কখনোই বি-গ্রেড অ্যাকশন ছবিতে কাজ করতে সংকোচ বোধ করেননি। ৮০-এর দশকের শেষ দিকে হিন্দুস্তান টাইমস–এ দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেছিলেন, বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও তিনি এখনো হেলিকপ্টার থেকে লাফ দেন। তাঁর ভাষায়, বেশি বেছে নেওয়ার সুযোগ থাকে না, ছবিকে ভালোবাসেন বলেই সুযোগ পেলেই অভিনয় করেন।

তিনি বলেন, জানেন কিছু ছবি চলবে না, তবুও মন দিয়ে অভিনয় করেন। বছরে বহু ছবি করেন, তিনটি চলে খুব ভালো, বাকিগুলো বাদ দেন না। কারণ সেগুলোর পেছনেও আছে সবার পরিশ্রম। দর্শক তাঁকে আজীবন ভালোবেসেছে, তাই তাঁদের খুশি দেখাই তাঁর কাছে সবচেয়ে বড় আনন্দ।

ধর্মেন্দ্রর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন হারাল তাদের এক অবিস্মরণীয় নায়ককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট