1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মহিলা যুবলীগ নেত্রীর অবৈধ ইট ভাটা ১০ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ প্রশাসনের

  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
ইলিয়াস আলী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আরসিবি ফিক্স ইট ভাটায় অভিযান চালিয়ে ১০ দিনের মধ্যে ইট ভাটা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের আমতলায় অবস্থিত আরসিবি ফিক্স ইট ভাটায় অভিযান চালিয়ে এ নির্দেশ দেন উপজেলা প্রশাসন।
জানা যায়, ইট ভাটাটি পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেই এবং আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে অবস্থিত। ইট ভাটার মালিক আলেয়া পারভীন বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, আ’লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ১২-১৫ বছর ধরে স্কুলের পার্শ্বে ইট ভাটাটি চালিয়ে যাচ্ছিলেন তিনি। আমরা এবং স্কুল কতৃপক্ষ উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাইনি।
তাঁরা আরও বলেন, শুধু এই একটি ইট ভাটা নয় আমাদের উপজেলায় আরও কিছু ইট ভাটা অনুমোদন নেই এবং সেগুলো বিদ্যালয় গুলোর কাছাকাছি অবস্থিত। আমরা চাই সেই ইট ভাটা গুলোও উপজেলা প্রশাসন দ্রুত ভেঙে ফেলবেন।
ঠাকুরগাঁওয়ের প্রবীণ সাংবাদিক বিশাল রহমান তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন, আলেয়া পারভীন এর মত অনুনোমোদিত ও বিদ্যালয়ের পার্শ্বে যত গুলো ইট ভাটা আছে সবগুলোই এভাবে ভেঙে ফেলা প্রয়োজন। আশা করছি প্রশাসন সবগুলো ইট ভাটায় অভিযান চালিয়ে অনুনোমোদিত ইট ভাটা গুলো ভেঙে ফেলবেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে আজকে এ অভিযান চালানো হয়। এখানে এসে আমরা দেখতে পাই ইট ভাটাটিতে খড়ি জ্বালানো হয়, ইট ভাটাটি বিদ্যালয়ের কাছে এবং ইট ভাটাটি পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই। আমরা প্রায় ২-৩ ঘন্টা ভেকু দিয়ে ইট ভাটাটি ভাঙার চেষ্টা করেও ভাঙতে পারিনি। তাই ইট ভাটার মালিক আলেয়া পারভীন কে ১০ দিনের সময় দিয়েছি ইট ভাটাটি ভেঙে ফেলার জন্য। উনি ১০ দিনের মধ্যে ভেঙে ফেলতে রাজি হয়ে মুচলেকায় স্বাক্ষর দিয়েছেন। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট