1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত)

রমজানে ফলের বাজারে সিন্ডিকেট চড়া দামে ভোক্তার ক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ
মেহেরপুরের হাট বাজারগুলোতে রমজান উপলক্ষে বেড়েছে সব ধরনের ফলের দাম, দেশী বিদেশী সব ফলেই সিন্ডিকেট দৌরাত্মের কারণে দাম বৃদ্ধি বলে অভিযোগ ভোক্তাদের,রোজার প্রথম দিন থেকেই প্রতিটি ফলে ২০-৩০ টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে,প্রতি কেজি পেঁয়ারা ৮০-১০০ টাকা, তরমুজ ৭০-৮০ টাকা, আঙ্গুর ৪০০ টাকা, কমলা ৩৮০ টাকা এবং কলার হালি ২৫-৪০ টাকা হালি, আনারস প্রতি পিস ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারী মোকামে সব ধরনের ফলের দর বাড়ানো হয়েছে, তার প্রভাব পড়ছে খুচরা বাজারে। ভোক্তাদের অভিযোগ, রোযায় যেসব ফলের চাহিদা বেশি তার দাম অনেক বাড়ানো হয়েছে, যা সাধারণ ক্রেতা ভোক্তাদের নাগালের বাইরে। ক্রেতারা জানান, লেবুর দাম আকাশচুম্বি,রোজার আগে লেবু ছিল প্রতি হালি ১২-১৬ টাকা, এখন তার বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা হালি, অন্যদিকে পাকা কলার দামও একইভাবে বাড়ানো হচ্ছে,অপুষ্ট কলার দর কিছুটা কম থাকলেও পুষ্ট অবস্থায় পাকানো কলার দর সাধারণ ক্রেতার নাগালের বাইরে।
তবে এ বিষয়ে ভোক্তা অধিকার বাস্তবায়নকারী সংগঠন ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। একইসাথে ভোক্তাদেরকেও ধর্য্য ধরতে হবে,দাম বাড়ার পেছনে ভোক্তাদের বেশি আগ্রহও অনেকাংশে দায়ী,
মেহেরপুর জেলা প্রশাসনের বিশেষ বাজার মনিটরিং কমিটির প্রধান এবং এনডিসি সাজেদুল ইসলাম বলেন, রমজানে নিত্যপণ্যের দর সহনীয় রাখতে অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট