1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত)

দামুড়হুদায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

তরিকুল ইসলামদা,মুড়হুদা প্রতিনিধিঃ

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মালিতা পাড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় “জয়রামপুর আমরা কজন স্বেচ্ছাসেবী সংগঠন” এর আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক সমাজ ও রাষ্টের জন্য অভিশাপ মাদকের ছোবলে তরুণ কিশোর যুবক সবাই আজ ধ্বংশের দ্বার প্রান্তে, আসুন আপনি আমি আমরা সবাই মিলে মাদকের বিরেদ্ধে প্রতিরোধ গড়ে তুলি মাদক কে না বলি সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলি।

জয়রামপুর মালিতা পাড়া জামে মসজিদের ইমাম মুফতি সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়রামপুর ডি এস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা কলেজের প্রফেসর ইদ্রিস আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য হুমায়ূন কবির ডাবলু, জান্নাত আলী, বাবুসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান।

মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, আজ আমরা এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নিতে। মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের পথে ঠেলে দেয়। এটি আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নকে চূর্ণ-বিচূর্ণ করে, স্বাস্থ্য ও নৈতিকতাকে বিপন্ন করে। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা আমাদের নৈতিক দায়িত্ব।অতিথির বক্তব্যে জয়রামপুর কে মাদক মুক্ত গড়ে তোলার প্রত্যাশা করেন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পায়। আসুন সবাই একসাথে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট