1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত)

আইনশৃঙ্খলা প্রশ্নে ডিসিদের সজাগ থাকার নির্দেশ ইউনূসের

  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রোববার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। সরকারপ্রধান নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন।

এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ।

দ্বিতীয় দিন কার্য-অধিবেশনের বাইরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা। সন্ধ্যায় তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতির আপ্যায়ন আয়োজনে অংশ নেবেন।

এবারের সম্মেলনে ৩৪টি কার্য-অধিবেশন থাকছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম।

তিনি বলেন, সম্মেলন উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে এক হাজার ২৪৫টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তার মধ্যে ৩৫৩টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনার জন্য কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্মেলনের শেষ দিন মঙ্গলবার সন্ধ্যায় একটি অধিবেশনে থাকছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, সাধারণত নির্বাচনের আগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বসে নির্বাচন কমিশন। ডিসি সম্মেলনে এবারই প্রথম নির্বাচন কমিশন অংশগ্রহণ করছে।পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতির অধিবেশন থাকছে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট