1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

১৬ বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ লালমনিরহাটের মানুষের জন্য কোনো উন্নয়ন করেনি

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

আল আমিন (বাবু) লালমনিরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, ১৬ বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ লালমনিরহাটের মানুষের জন্য কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেনি। তাদের নেতারা মোটাতাজা হয়েছে, তাদের দলকেও মোটাতাজা করেছে।

তিনি অভিযোগ করেন, এই সময়ের মধ্যে বড়বাড়ি-বুড়িমারী সড়কও নির্মাণ করা হয়নি। লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি ও বিমানবন্দর চালু করা হয়নি।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে কালীগঞ্জের কাকিনা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নও ভেস্তে গেছে। এমপি-মন্ত্রীরা কখনো তিস্তা নদী রক্ষার দাবি উচ্চারণ করতে সাহস পাননি।

তিনি অভিযোগ করে বলেন, পিকনিক করতে গেলেও বিএনপি নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে, অথচ আজ স্বাধীন বাংলাদেশ এখন মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে হাসিনার পতন ঘটানো হয়েছে, তিস্তা মহাপরিকল্পনাও আমরা বাস্তবায়ন করব।

সমাবেশে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, কালীগঞ্জ বিএনপির সদস্য ফারহান উদ্দিন পাশা, কালীগঞ্জ যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর কালিগঞ্জ বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হুমায়ুন কবির বাবু কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিনুর রহমান মতিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর অববাহিকাজুড়ে কয়েক লাখ মানুষের গণজমায়েত কর্মসূচি হাতে নিয়েছে। দুই দিনের লাগাতার কর্মসূচিতে সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু ও তিস্তা ব্যারাজ পয়েন্টে তাঁবু স্থাপন করে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট