1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত) শিক্ষকদের জন্য বড় সুখবর: নতুন পে-স্কেলে বাড়ছে বেতন-ভাতা

জলঢাকায় অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
জলঢাকা প্রতিনিধিঃ
জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমান সেলিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ফ্যাসিস্ট স্বৈরাচার ও আওয়ামী লীগের দোসর সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক তোফায়েল আহমেদ প্রমানিকের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারন শিক্ষার্থীরা। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদল কলেজ শাখার সভাপতি আবু সাঈদ শাকিলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্র শিবির সভাপতি লাবলুর রশীদ,শিক্ষার্থী লেলিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, রাজিয়া সুলতানা ও হাকিনুর রহমান প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান কলেজ অধ্যক্ষ সেলিমুর রহমান সেলিম একজন সৎ নিরপেক্ষ শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। অত্র কলেজের ষড়যন্ত্রকারী ও আওয়ামিলীগের এজেন্ডা বাস্তবায়নকারী শিক্ষক তোফায়েল আহমেদ প্রামানিক অধ্যক্ষ সাহেবকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে এবং ফ্যাসিস্ট আওয়ামী দোসর হয়ে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে বিভেদ তৈরি করে, শিক্ষাঙ্গনের পরিবেশ কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে । অনতিবিলম্ব এই ষড়যন্ত্রকারী শিক্ষক যদি নিজেকে সুধড়ে না নেয় তবে আমরা কলেজ অচল করে দিবো এবং বৃহৎ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক তোফায়েল আহমেদ প্রামানিককে কলেজ থেকে বিতারিত করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন ছাত্ররা। এ বিষয়ে জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমান এ প্রতিবেদককে জানান,অসুস্থ জনিত কারন দেখিয়ে শিক্ষক তোফায়েল আহমেদ প্রামানিক কলেজ থেকে ছুটি নিয়ে আওয়ামিলীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষে গোপনে কলেজ এবং আমার বিরুদ্ধে ডিজি বরাবর অভিযোগ করেছেন এবং বাহিরে আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় কলেজ শিক্ষার্থীরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। অধ্যক্ষ আরো বলেন, তিনি আসলে কি চান সে বিষয়টি আমাদের সঙ্গে শেয়ার করতে পারতেন। কিন্তূ তিনি তা না করে ফেসিস্ট আওয়ামিলীগের এজেন্ডা বাস্তবায়নে রাজধানীতে গিয়ে কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এটা কোন ভাবেই কাম্য নয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট