1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

মেহেরপুরে রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও বিদ্যালয়কে শিশুবান্ধব পরিবেশে রূপান্তরের লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯শে জানুয়ারি  সকাল ১১ টায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর উদ্যোগে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেলকিস আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা প্রতিনিধি আয়ুব আলী, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মউকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রাখো, তিনি তার বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করার প্রবণতা, বাল্যবিবাহ, শিশু শ্রমসহ বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন, তিনি বলেন, “শিক্ষাই দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের সঠিক পরিচর্যা করা প্রয়োজন।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ওয়াচ সদস্য এবং অভিভাবকগণ বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়। পাশাপাশি, শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়,প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মানবাধিকারভিত্তিক প্রতিষ্ঠান (মউক) দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রাখো এবং সার্বিক দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার আশিক বাল্লাহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট