1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

নোয়াখালীতে অবৈধ ১ ইটভাটা বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়নের কাগজপত্র না থাকায় নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আনোয়ার হোসেন মিরণ এর মালিকানাধীন একতা ব্রিকস্ এন্ড ম্যানুফ্যাকচারিং এর ইট পোড়ানো চিমনী গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
২৭ জানুয়ারি (সোমবার) বেলা সাড়ে ১২টায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
এ সময় কবিরহাট উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা আগামী এক সপ্তাহের মধ্যে  সকল মালামাল সরিয়ে নেয়ার সময় বেধে দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় কবিরহাট অন্য ইটভাটা মালিকদের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কবিরহাটের বেশ কিছু ইটভাটামালিক ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নেতৃত্বে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন এলাকায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা গণমাধ্যমকে বলেন,এই এলাকার বেশির ভাগ ইটভাটাগুলো অনিয়ম করেই ইট পোড়ায়। এসব বন্ধে অভিযান অব্যাহত আছে। কাউকে ছাড় দেওয়া হবে না।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট