1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি বালিয়াডাঙ্গীতে ঘরের তালা ভেঙে পিঁয়াজ এর বিজ সহ দুর্ধর্ষ চুরি,ও স্বর্ণাকংকার লুট “মানবাধিকার কারো দান নয়,এটা জন্মগত অধিকার” এই প্রতিপাদ্যে মানবাধিকার সংগঠন মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহবায়ক করে’আমরা জুলাই যোদ্ধার’ কমিটি অনুমোদন সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা বালিয়াকান্দিতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপি কমিশনার সরওয়ার ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড পরীক্ষার ফল প্রকাশ,পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবী কোরবানিতে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে একদিন ব্যাপী সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি ডিএনসির অভিযানে অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার,গ্রেফতার-৩ রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি- হাইব্রিড ৩ জাতের বোরো ধান ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু

পঞ্চগড়ে ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবীতে  বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপি’র সদ্য ঘোষিত পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিক্ষোভে বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সামাউন হক, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হালিমউদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষকদলের সদস্য সচিব ও ইউপি সদস্য ফারুক হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, আটোয়ারী উপজেলা বিএনপি গত ২ জানুয়ারি বলরামপুর ইউনিয়ন বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে অসাংগঠনিকভাবে একটি পকেট কমিটি গঠন করেছে। তারা দাবি করেন, এ কমিটি গঠন করতে দলীয় নিয়মনীতি উপেক্ষা করা হয়েছে।
বক্তারা উল্লেখ করেন, জেলা বিএনপি ২১ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপিকে শোকজ করে। শোকজ থাকা অবস্থায় তারা কীভাবে বলরামপুর ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করে, তা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করা হয়, নতুন কমিটির সভাপতি হিসেবে এমন একজনকে নির্বাচিত করা হয়েছে, যিনি আওয়ামী লীগের সাথে আতাত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বক্তারা দাবি করেন, উপজেলা বিএনপি তাদের ব্যক্তিগত স্বার্থে এ কমিটি গঠন করেছে। তারা দ্রুত এ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে একটি সাংগঠনিক কমিটি গঠনের দাবি জানান। এর আগে শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
জানা গেছে, শোকজ থাকার পরও গত ২৩ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপি মোস্তাফিজুর রহমান মোস্তাকে সভাপতি এবং আব্দুল বারী বাবুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে। এ কমিটি নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় এবং কর্মসূচিতে নেতৃবৃন্দ কমিটি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট