1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফের বেড়েছে তেলের দাম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মাগুরার শ্রীপুরে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বগুড়া জেলা পরিষদে ডিএনসি’র জনসচেতনতামূলক কার্যক্রম মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো, উপদেষ্টা আসিফ মাহমুদ

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি।

পোস্টের শুরুতেই উপদেষ্টা আসিফ বলেন, আমরা অসম্মতিতেও একমত হতে পারি ((We can agree to disagree)।

বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। জনগণের কল্যাণে কে কত অগ্রগামী এই চেষ্টা/ডিবেট থাকবে। তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারো সাথে কারো শত্রুতা থাকবে না।

তিনি বলেন, শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, এদেশের স্বার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এই অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি। আমরা আবারো মধ্যযুগের মতো স্বয়ংসম্পূর্ণ বেঙ্গল হিসেবে গড়ে উঠবো। পরাশক্তি গুলো আমাদের স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। অর্থনৈতিক, সামাজিক প্রবৃদ্ধির মাধ্যমে প্রতিবেশীদের জন্য ঈর্ষার কারণ হবে বাংলাদেশ।

উপদেষ্টা আসিফ বলেন, এর জন্য প্রয়োজন মতানৈক্য স্বত্বেও কিছু বেসিক প্রিন্সিপালে সকলের ঐক্যমত। তাহলেই বহি:শত্রুরা আমাদেরকে আমাদেরই বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে স্থান পাবে জাতীয় স্বার্থ।

পোস্টের শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট