1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি বালিয়াডাঙ্গীতে ঘরের তালা ভেঙে পিঁয়াজ এর বিজ সহ দুর্ধর্ষ চুরি,ও স্বর্ণাকংকার লুট “মানবাধিকার কারো দান নয়,এটা জন্মগত অধিকার” এই প্রতিপাদ্যে মানবাধিকার সংগঠন মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহবায়ক করে’আমরা জুলাই যোদ্ধার’ কমিটি অনুমোদন সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা বালিয়াকান্দিতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপি কমিশনার সরওয়ার ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড পরীক্ষার ফল প্রকাশ,পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবী কোরবানিতে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে একদিন ব্যাপী সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি ডিএনসির অভিযানে অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার,গ্রেফতার-৩ রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি- হাইব্রিড ৩ জাতের বোরো ধান ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ব্যাডমিন্টন

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

মুরাদনগর প্রতিনিধিঃ

মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে মাদকের বিরুদ্ধে ব্যাডমিন্টন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূতাইল গ্রামে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ব্যাডমিন্টন খেলার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারী)  রাত ৯ টায় জমকালো আয়োজনে  ভূতাইল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
তিন ম্যাচের রুদ্ধশ্বাস  ফাইনালে  চ্যাম্পিয়ন হয়েছে ঘোড়াশাল স্পোর্টিং ক্লাব, মুরাদনগর। খেলায়  রানার আপ হয় চেচড়া ব্যাডমিন্ট ফাইটার্স, নবীনগর।   চ্যাম্পিয়ান দলকে নগদ ৫০ হাজার ও রানার আপকে ১০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়।

জানা যায়, মাদক থেকে যুব সমাজকে  দূরে রাখতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের  আয়োজন করেন ভূতাইল গ্রামের বাহরাইন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক   মোহাম্মদ সাজ্জাদ হোসেন।  তিনি উক্ত খেলার  মাঠ চার্জসহ  যাবতীয় খরচ ফ্রী করে দেন।
গত ৯ ডিসেম্বর খেলাটি  শুরু  করেন। ২৪ জানুয়ারি খেলার গ্র্যান্ড  ফাইনাল নানা আয়োজনের মধ্যে দিয়ে সমাপ্ত করেন। এর আগে খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করেন।একটানা দেড় মাস এ খেলা চলে।  প্রতিদিন সন্ধার পর যুবকরা দলে দলে খেলা দেখতে মাঠে আসেন ও  ব্যাডমিন্টন খেলার  সুস্থ বিনোদন উপভোগ করেন।

উক্ত খেলায়, আনোয়ার হোসেন (আনু) মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন , ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভূইয়া, প্রধান মেহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদনগর সাকিব হাসান খাঁন, বিশেষ অতিথি বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, খেলাটি উদ্বোধন করেন ১নং শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশির এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম বাহাদুর, ফজলুল হক বাবুল, খায়রুল বাশার, মাহবুব হাসান সরকার কমল, সুজন মুন্সি জাকির হোসেন, আরিফ মিয়াসহ আরো অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট