1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছাড়িয়ে দেশকে বিভ্রান্তি করার পায়তারা চালাচ্ছে কিছু অবৈধ অনলাইন মিডিয়া

পাকিস্তানে হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, দাবি ভারতের

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। রাতের আঁধারে চালানো এই হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

একইসঙ্গে ভারতের দাবি, নিহতদের সবাই সন্ত্রাসী। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে ‘৯টি সন্ত্রাসী ঘাঁটিতে’ ২৪টি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে। এই অভিযানে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটি মুরিদকে ও বাহাওয়ালপুরে হামলা করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলায় অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত এবং আরও ৬০ জনের বেশি আহত হয়েছেন, যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে ‘বড় ধরনের ধাক্কা’ দিয়েছে।

হামলাগুলো বুধবার রাত ১টা ৪৪ মিনিটে চালানো হয়। মূলত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে গত ২২ এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে এই হামলা চালানো হয়। সেই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মিরের যেসব ঘাঁটি থেকে ভারতের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়, সেগুলোকে টার্গেট করা হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, আমাদের এই অভিযান সুনির্দিষ্ট, সীমিত এবং উত্তেজনা বৃদ্ধির চেষ্টা নয়। কোনও পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্য বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ভারত তার প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসী হামলার পেছনে থাকা দায়ীদের জবাবদিহির আওতায় আনছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট