
আমতলী প্রতিনিধিঃ
দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রকোপ আমতলী,বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে মানিকঝুড়িতে জনসাধারণের, মাঝে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে আজ, ১৯/৬/২০২৬ রোজ শুক্রবার সকাল ৯ঃ৩০ মিনিটের সময়৷ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানিকঝুড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আজ শুক্রবার সকালে মানিকঝুড়ি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা সকালে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এলাকার দোকানপাট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন। একই সাথে হ্যান্ডমাইকের মাধ্যমে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করার উপায় এবং ডেঙ্গুর লক্ষণসমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
অভিযান চলাকালে মানিকঝুড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা স্থানীয় বেশ কয়েকটি পরিত্যক্ত জায়গা, ড্রেন এবং যত্রতত্র জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, টায়ার এবং প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানি অপসারণ করা হয় এবং মশা নিধনে ব্লিচিং পাউডার ছিটানো হয়।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত বক্তারা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। ‘৩ দিনে ১ দিন, জমা পানি ফেলে দিন এই স্লোগানকে বুকে ধারণ করে আমাদের সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। মানিকঝুড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময় সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।”
উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক তরুণ স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই সময়োপযোগী উদ্যোগের জন্য এলাকার সাধারণ মানুষ মানিকঝুড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply