
ষ্টাফ রিপোর্টারঃ
মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয় শালিখা থানার বার্ষিক পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন। একই সঙ্গে তিনি মাগুরা শালিখা থানাধীন হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন পরিচালনা করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ইউনিটসমূহের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ, অস্ত্র-গোলাবারুদ ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মাঠ পর্যায়ের পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন কার্যক্রম জোরদার করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও সুদৃঢ় করার নির্দেশনা প্রদান করেন। জনগণের দোরগোড়ায় দ্রুত, কার্যকর ও সেবামুখী পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্ব ও পেশাদারিত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করা হয়, যা উপস্থিত সদস্যদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
এ সময় উপস্থিত ছিলেন জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা; শালিখা থানার অফিসার ইনচার্জ; হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মাগুরা জেলা পুলিশ সর্বদা জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।
Leave a Reply