1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছাড়িয়ে দেশকে বিভ্রান্তি করার পায়তারা চালাচ্ছে কিছু অবৈধ অনলাইন মিডিয়া রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু মাদারীপুর সরকারী কলেজে মানবপাচার,মাদক, কিশোরগ্যাং,খাদ্যে ভেজাল,হাম-ডেঙ্গু,খাদ্যমূল্য কৃত্রিম বৃদ্ধি প্রতিরোধে সমন্বিত সভা অনুষ্ঠিত ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১ মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক মেসির,ছুঁয়ে ফেললেন ক্লোসাকে ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা

সিরিজ নির্ধারণী ম্যাচে বড় পুঁজি সংগ্রহ শান্তদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শান্তর সেঞ্চুরি আর লিটন দাসের বড় পুঁজিতে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল। তবে সেই ধাক্কা সামলে নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি এবং লিটন দাসের ৭৬ রানের ওপর ভর করে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে লাল-সবুজের দল।

ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই কিউই পেসার উইলিয়াম ও’রোকের বলে খোঁচা মেরে শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। নিজের পরের ওভারে আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও (১) বোল্ড করেন ও’রোক। তিনে নামা সৌম্য সরকার ৩টি চারে ১৮ রান করে আশার আলো দেখালেও ও’রোকের তৃতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন তিনি। ফলে মাত্র ৩২ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।

বিপর্যয়ের মুখে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ১৬০ রান। দীর্ঘ ১৯ ইনিংসের খরা কাটিয়ে ৭১ বলে ফিফটি তুলে নেন লিটন দাস। সেঞ্চুরির পথে থাকলেও শেষ পর্যন্ত জেইডেন লেনক্সের ঘূর্ণিতে বোল্ড হয়ে থামেন তিনি। ৯১ বলে ৭৬ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কার মার।

লিটন ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। ১১৪ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া শান্ত ৪৩তম ওভারে আউট হওয়ার আগে করেন ১০৫ রান। ১১৯ বলের এই ঝলমলে ইনিংসে ছিল ৯টি চার ও ২টি বিশাল ছক্কার মার।

শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ১৮ বলে ২২ এবং তাওহিদ হৃদয়ের ২৯ বলে অপরাজিত ৩৩ রানের কার্যকরী ইনিংসে আড়াইশ পার করে বাংলাদেশ। ৪৯তম ওভারে বেন লিস্টার জোড়া আঘাত হেনে শরিফুল ও তানভীরকে দ্রুত ফিরিয়ে দেন। তবুও ২৬৫ রানের লড়াকু সংগ্রহ নিশ্চিত করেই মাঠ ছাড়ে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট