1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছাড়িয়ে দেশকে বিভ্রান্তি করার পায়তারা চালাচ্ছে কিছু অবৈধ অনলাইন মিডিয়া রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু মাদারীপুর সরকারী কলেজে মানবপাচার,মাদক, কিশোরগ্যাং,খাদ্যে ভেজাল,হাম-ডেঙ্গু,খাদ্যমূল্য কৃত্রিম বৃদ্ধি প্রতিরোধে সমন্বিত সভা অনুষ্ঠিত ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১ মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক মেসির,ছুঁয়ে ফেললেন ক্লোসাকে ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট। জাতীয় নির্বাচনের পাশাপাশি ভোটাররা একটি আলাদা ব্যালটে গণভোটে অংশ নেবেন, যেখানে মাত্র চারটি সংক্ষিপ্ত বিষয়ের ওপর ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ভোটাররা মূলত জুলাই সনদের পক্ষে সমর্থন জানাবেন। সরকার জানিয়েছে, যদি ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়, তবে পরবর্তী সংসদ ৮৪টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সাংবিধানিকভাবে বাধ্য থাকবে। আর ‘না’ জয়ী হলে পুরো জুলাই সনদই বাতিল হয়ে যাবে।

গণভোট ঘিরে সরকারের অবস্থান ও প্রচারণা

শুরুতে অন্তর্বর্তী সরকার গণভোট বিষয়ে নিরপেক্ষ অবস্থানে থাকলেও সাম্প্রতিক সময়ে সরাসরি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় নেমেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রেডিও ও টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “হ্যাঁ ভোটের মধ্য দিয়েই বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত নতুন বাংলাদেশের পথ খুলে যাবে।”

৮৪ সংস্কার প্রস্তাব: কী আছে জুলাই সনদে?

সংস্কার কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার ভিত্তিতে জুলাই সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব যুক্ত করা হয়েছে। এর মধ্যে—

৪৭টি প্রস্তাব সাংবিধানিক সংস্কার এবং ৩৭টি প্রস্তাব আইন, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য।

বিএনপি, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন প্রস্তাবে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে। এসব বিষয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত সরকার গণভোটের পথ বেছে নেয়।

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে কী হবে?

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আগামী সংসদকে ৯ মাস বা ২৭০ দিনের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার না হলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংশোধনী বিল স্বয়ংক্রিয়ভাবে পাস হয়েছে বলে গণ্য হবে।

গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ এক নজরে
১. ভাষা, পরিচয় ও মৌলিক নীতি

২. বাংলা রাষ্ট্রভাষা থাকবে, পাশাপাশি সব মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি

৩. নাগরিক পরিচয় হবে ‘বাঙালি’ নয়, ‘বাংলাদেশি’

৪. সংবিধানের মূলনীতি পরিবর্তন হয়ে হবে:
৫. সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি

৬. মৌলিক অধিকারের তালিকায় যুক্ত হবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য

* জরুরি অবস্থা জারিতে মন্ত্রিসভার অনুমোদন বাধ্যতামূলক

* রাষ্ট্রপতি নির্বাচিত হবেন গোপন ব্যালটে, দুই কক্ষের সংসদ সদস্যদের ভোটে

* এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ বা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না

*  প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন না

সংসদ ও নির্বাচন ব্যবস্থা

১. সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষে থাকবে ১০০ সদস্য

২. উচ্চকক্ষের আসন বণ্টন হবে ভোটের আনুপাতিক হারে

৩. নারীদের সংরক্ষিত আসন ধাপে ধাপে ৫০ থেকে ১০০তে উন্নীত

৪. ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে

৫. বাজেট ও অনাস্থা প্রস্তাব ছাড়া এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন

বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠান

* প্রধান বিচারপতি নিয়োগ হবে আপিল বিভাগ থেকে

* বিচারক নিয়োগে প্রধানমন্ত্রীর প্রভাব কমে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে

* বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা

* ন্যায়পাল, দুদক, পিএসসি, মহা হিসাব নিরীক্ষক নিয়োগে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত

আইন ও প্রশাসনিক সংস্কার

১. স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস

২. সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়

৩. বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন

৪. জনপ্রশাসন সংস্কারের জন্য স্থায়ী স্বাধীন কমিশন

৫. নতুন প্রশাসনিক বিভাগ: কুমিল্লা ও ফরিদপুর

ব্যালটে যা থাকবে না

গুরুত্বপূর্ণ বিষয় হলো— গণভোটের ব্যালটে এসব বিস্তারিত সংস্কারের কিছুই উল্লেখ থাকবে না। সেখানে মাত্র চারটি সংক্ষিপ্ত পয়েন্টের ভিত্তিতে ভোটারদের ‘হ্যাঁ’ বা ‘না’ বেছে নিতে হবে। ফলে অনেক ভোটারের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে বলে মত বিশ্লেষকদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট