1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের

পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিকাশ কুমার দাস,স্টাফ রিপোর্টার

পাবনার ভাঙ্গুড়ায় আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে পাঠকনন্দিত জাতীয় দৈনিক আলোকিত নিউজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল   সন্ধ্যা ৭টায় ভাঙ্গুড়া কেন্দ্রীয় স্মৃতিসৌধ সংলগ্ন ভাঙ্গুড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক আলোকিত নিউজের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি বিকাশ কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ এর প্রতিনিধি মো. রায়হান আলী, ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা ও ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম এবং সাবেক বিএনপি নেতা মো. জাকির হোসেন।
এসময় বক্তারা বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়ন, গণমানুষের সমস্যা তুলে ধরা এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সংশ্লিষ্ট সকলকে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সভাপতি ও দৈনিক জনকণ্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি মো. ছাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, আলোকিত টিভির বিশেষ প্রতিনিধি মো. সুজন আহম্মেদ, দৈনিক সময়ের কণ্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, দৈনিক ঘোষণা প্রতিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মো. ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মো. খালিদ হোসেন রিদয় প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বর্ণিল সাজে সজ্জিত করা হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এনটিভি মাল্টিমিডিয়ার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম আপন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট