1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
মাদকবিরোধী প্রচারণায় ডিএনসি বগুড়া,ক্রীড়ার মাঠে সচেতনতা ভাঙ্গুড়ায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড কাতার-আমিরাত-কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ রাজাপুরে মহান মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণিল সাজে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মে দিবস বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প

ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়া জেলা কার্যালয়ে চলতি মাসের অভ্যন্তরীণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে গত মাসের মাসের সার্বিক কার্যক্রম ও পারফরম্যান্স মূল্যায়ন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয় এবং আসন্ন পহেলা বৈশাখকে সামনে রেখে মাদকবিরোধী অভিযানে জোরদার পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, মার্চ মাসের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় এএসআই ক্যাটাগরিতে ওয়াহাব পারভেজ এবং সিপাই ক্যাটাগরিতে রবীন্দ্র নাগ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তাদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়, যা উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে মাদকের অবৈধ বিস্তার রোধে বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। একইসঙ্গে উৎসবকালীন সময়ে মাদক পাচার ও সেবন প্রতিরোধে সমন্বিত কৌশল নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাঃ জিললুর রহমান। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিও সমান গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান ও কার্যকর তদারকির মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

সভা শেষে “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট