1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন

মাদারীপুরের রাজৈরে ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের রাজৈর উপজেলার মরেরকান্দি গ্রামের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী (৪০) হত্যা মামলার প্রধান আসামি তরিকুল হাওলাদার ওরফে তারেকুলকে (৩০) গ্রেফতার করেছে মাদারীপুর র‍্যাব-৮, (সিপিসি-৩) এর একটি আভিযানিক টিম। শনিবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (০৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৮ (সিপিসি-৩) মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রের বিবরণে জানা যায়, গত ০৩ শে এপ্রিল/’২৬ তারিখ সকালে রাজৈর উপজেলার মরেরকান্দি গ্রামের অটোরিকশা চালক মিজানুর শেখের স্ত্রী ঝুনু আক্তারী বাড়ির পাশের মাঠে পেঁয়াজ ও রসুন কুড়াতে যান। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে দুপুরের পরে পাশ্ববর্তী কোহিনুর মোল্লার পুকুরপাড়ের ঝোপের ভেতর পলিথিন দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তদন্তসূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে পেয়াজ-রসুন কুড়ানো নিয়ে মামলার আসামী ববি মোল্লার সঙ্গে ঝুনু আক্তারীর কথা কাটাকাটি হয়।এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে। র‍্যাব আরো জানায়, আসামি রবি মোল্লা লাঠি দিয়ে ভিকটিমের কোমরে আঘাত করে গুরুতর জখম করে।

প্রধান আসামি তরিকুল হাওলাদার ভিকটিমের গালে কামড়ে দিয়ে জখম করে এবং একপর্যায়ে গলা টিপে শ্বাসরোধ করে ঝুনু আক্তারীকে হত্যা নিশ্চিত করে পলিথিন দিয়ে মুড়িয়ে পাশের ঝোপে লাশটি ফেলে গুম করে। এ ঘটনায় নিহতের স্বামী মিজানুর শেখ বাদী হয়ে ৪ এপ্রিল রাজৈর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৬) দায়ের করলে ঘটনার রহস্য উদঘাটনে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া থেকে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট