1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ‘ব্র্যাক ডেইরির উদ্যোগে’ আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্যান্ডেলের সোলের ভেতর ইয়াবা পাচার! মিত্রদের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ, যাত্রা শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আমতলীর কৃতিসন্তান নারী পুলিশ সদস্যর লাশ উদ্ধার ঘোড়াঘাটে পলিশেডে উৎপাদিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন,সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ একজন গ্রেফতার মিঠাপুকুরের ভেলুয়ার বিল পাড়ের কৃষকদের ধান বিক্রির টাকায় এবার আর ঈদ হবেনা নগরকান্দায় বিধবাকে কু-প্রস্তাব,ঘরে ঢুকে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সন্তানের মা রংপুর অঞ্চলে আম কাঁঠালের ব্যাপক ফলন অনুমতি ছাড়া ছবি ব্যবহার না করার নির্দেশ, ৩ দিনের মধ্যে পোস্টার অপসারণের আহ্বান মাদকবিরোধী প্রচারণায় ডিএনসি বগুড়া,ক্রীড়ার মাঠে সচেতনতা ভাঙ্গুড়ায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড কাতার-আমিরাত-কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেল।

রোববার (০৫ এপ্রিল) দুপুরে পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আটককৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুদানগাড়ী এলাকার মৃত ইয়াছিনের ছেলে আব্দুল মোমিন এবং হাট সাদাপুর (বাজারদীঘি) এলাকার মৃত জিন্নাহ মণ্ডলের ছেলে হেলাল মণ্ডল।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “বগুড়াসহ দেশের সর্বত্র মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাই।”

অভিযান শেষে ঘটনাস্থলেই জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয় বলে জানা গেছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট