1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ রাজাপুরে মহান মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণিল সাজে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মে দিবস বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া

উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে।
শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার নেফড়া খারিজা পাড়া এলাকায় একটি ভূট্টা ক্ষেতে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন— একই এলাকার মোঃ আক্কাস আলী (৪৮), মোঃ আশরাফুল ইসলাম (৩০), মোঃ ফেরদৌস আলম (৩৬), মোঃ সাইদুল ইসলাম (৩৮), মোঃ আমিনুল ইসলাম (৫৪) ও মোঃ ফয়জার রহমান (৩৮)।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম জানান, জেলায় জুয়া নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রত্যন্ত এলাকাগুলোতেও এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি জুয়া প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট