1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ‘ব্র্যাক ডেইরির উদ্যোগে’ আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্যান্ডেলের সোলের ভেতর ইয়াবা পাচার! মিত্রদের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ, যাত্রা শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আমতলীর কৃতিসন্তান নারী পুলিশ সদস্যর লাশ উদ্ধার ঘোড়াঘাটে পলিশেডে উৎপাদিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন,সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ একজন গ্রেফতার মিঠাপুকুরের ভেলুয়ার বিল পাড়ের কৃষকদের ধান বিক্রির টাকায় এবার আর ঈদ হবেনা নগরকান্দায় বিধবাকে কু-প্রস্তাব,ঘরে ঢুকে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সন্তানের মা রংপুর অঞ্চলে আম কাঁঠালের ব্যাপক ফলন অনুমতি ছাড়া ছবি ব্যবহার না করার নির্দেশ, ৩ দিনের মধ্যে পোস্টার অপসারণের আহ্বান মাদকবিরোধী প্রচারণায় ডিএনসি বগুড়া,ক্রীড়ার মাঠে সচেতনতা ভাঙ্গুড়ায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড কাতার-আমিরাত-কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক অবস্থান নিতে বলা হয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মনে করছে, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা—বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সংঘাত—বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে, যার প্রভাব বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতিতে আরও তীব্রভাবে পড়তে পারে।

সংস্থাটির মতে, এ পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো কার্যকর করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ব্যয়ের চাপ সামাল দেওয়াও সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে জ্বালানি ও খাদ্য খাতে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারের আর্থিক সক্ষমতা সীমিত হয়ে পড়তে পারে।

আইএমএফ আরও উল্লেখ করেছে, শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলে বেসরকারি খাতের কর্মীদের ওপর পরোক্ষ চাপ তৈরি হতে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে বৈষম্য বাড়াতে পারে। এই প্রেক্ষাপটে নতুন পে-স্কেল বাস্তবায়ন আপাতত স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারও পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধীরগতির কৌশল গ্রহণ করেছে। জানা গেছে, পে-স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ প্রায় ৪০ হাজার কোটি টাকা ইতোমধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার জন্য স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে বাজেট ঘাটতি মোকাবিলায় ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। চলতি অর্থবছরের প্রথমার্ধেই সরকারের ব্যাংক ঋণ অর্ধলাখ কোটি টাকা ছাড়িয়েছে।

অন্যদিকে রাজস্ব আদায়ে বড় ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অর্থবছরের প্রথম ছয় মাসেই রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি হয়েছে, যা বছর শেষে আরও বাড়তে পারে।

এ অবস্থায় সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নে ধাপে ধাপে এগোনোর চিন্তা করছে। বিষয়টি ইতোমধ্যে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচিত হয়েছে এবং প্রস্তাবটি পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে।

অর্থনীতিবিদদের একাংশও সরাসরি পে-স্কেল বাস্তবায়নের বিপক্ষে মত দিয়েছেন। তাদের পরামর্শ, পূর্ববর্তী পে-কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন না করে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে মূল্যায়ন করা উচিত। এজন্য আলাদা একটি কমিশন গঠনের প্রস্তাবও এসেছে।

এদিকে সরকারের সংশ্লিষ্ট মহল বলছে, রাজনৈতিক ও আর্থিক বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাজেট প্রণয়নের সময় পে-স্কেল ইস্যুটি নতুন করে পর্যালোচনা করা হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট