1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজপথে সাংবাদিক সমাজ ২৪ ঘণ্টার আল্টিমেটাম আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু বীরগঞ্জে মাদক সেবনের দায়ে এক জনের কারাদণ্ড সিংগাইরে প্রিপেইড মিটার ব্যবহারে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ নিয়ামতপুরে পিঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি: তরুণ উদ্যোক্তার উদ্ভাবনী উদ্যোগ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল ইরান যুদ্ধবিরতি চায় না, পুরো অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান চায় লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ গ্রেফতার-২ এ কে এম মমিনুল হক, লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটি থেকে নীচে পড়ে হাত-পা ভেঙ্গে গেলো চোরের বগুড়ায় মাদকবিরোধী অভিযান ২ জনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুরে ধর্মান্তর ও বিবাহ: নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণ করলেন জনতা রানি হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না হলেও দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প এপ্রিলে জ্বালানি আমদানি বাড়ছে, কোন দেশ থেকে কী পরিমাণ আসছে ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ডিএনসির অভিযানে শেরপুরে ৫ মাদকসেবী আটক,আদালতে দণ্ড লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ বগুড়ায় চোলাইমদসহ দুইজন গ্রেফতার,ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড মাদারীপুরে নতুন ডিসি হিসাবে মর্জিনা আক্তারকে পদায়ন মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষণ “আহত চালক অবস্থা সংকটাপন্ন

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ গ্রেফতার-২

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও একটি দেশীয় পাইপগানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে উপজেলার ৪ নম্বর চররুহিতা ইউনিয়ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—চর লামছি গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৪৭) ও পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেন শাহীন (৩১)।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে চররুহিতা ইউনিয়ন এলাকায় ঝটিকা অভিযান চালায় ডিএনসির একটি দল। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন। এ সময় জাহাঙ্গীর ও কবিরের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ দশমিক ৮৫০ লিটার বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান (এলজি) ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

‎লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। জনস্বার্থে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

‎সদর থানা পুলিশ জানায়, ডিএনসির পক্ষ থেকে মামলা হওয়ার পর আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট