1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তেল সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র ভোগান্তি। হাজার হাজার মোটরসাইকেল চালক সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও সময়মতো তেল পাচ্ছেন না।
সরেজমিনে দেখা যায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চন্ডীজান এলাকায় অবস্থিত মেসার্স নজরুল ইসলাম ফিলিং স্টেশনে বুধবার (১ মার্চ ২০২৬) সকাল ৭টা থেকেই মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। এ কারণে উলিপুর-কুড়িগ্রাম সড়কের দুর্গাপুর বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন মোটরসাইকেল চালক অভিযোগ করেন, সকাল থেকে অপেক্ষা করেও বিকেল পর্যন্ত অনেকেই তেল পাননি। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারছেন না।
তাদের মধ্যে লাবণ, বাবু ও সমশেরসহ একাধিক চালক জানান, ট্যাগ অফিসারের মাধ্যমে তেল বিতরণে নানা অনিয়ম হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
অন্যদিকে, সংশ্লিষ্ট পাম্পের ট্যাগ অফিসার লোকমান হোসেন বলেন, “আমরা নিয়ম-নীতির মধ্য দিয়েই তেল বিতরণ করছি। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সবাইকে তেল দেওয়া হচ্ছে, অনিয়মের কোনো সুযোগ নেই।” তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে সহযোগিতা করছে।
এদিকে ভোগান্তিতে পড়া মোটরসাইকেল চালকরা দ্রুত সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট