1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া ছবি ব্যবহার না করার নির্দেশ, ৩ দিনের মধ্যে পোস্টার অপসারণের আহ্বান মাদকবিরোধী প্রচারণায় ডিএনসি বগুড়া,ক্রীড়ার মাঠে সচেতনতা ভাঙ্গুড়ায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড কাতার-আমিরাত-কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ রাজাপুরে মহান মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণিল সাজে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মে দিবস বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর

ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান

  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

পবিত্র ঈদুল ফিতরের সকালেও ইসরায়েলি ও মার্কিন বাহিনীর হামলায় ইরানের রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। বার্তা সংস্থা আল জাজিরার সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোরে যখন মুসলিম উম্মাহ ঈদের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়েই তেহরান ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে দফায় দফায় বিমান হামলা করে ইসরায়েল-মার্কিন বাহিনী।

আলজাজিরা ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তেহরান, শাহরাক-ই মহল্লাতি, শাহরাক-ই পারদিস এবং কারাজ এলাকায় ইসরায়েলি ও আমেরিকান যুদ্ধবিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম ‘খবর অনলাইন’ ও আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহর’ নিশ্চিত করেছে, শনিবার ভোরে তেহরানের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে।

ভয়েস অব আমেরিকা পার্সিয়ান সার্ভিসের তথ্যমতে, তেহরানের পশ্চিমাঞ্চলীয় একবাতান জেলা এবং সিটি অলিম্পিক ভিলেজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পশ্চিম তেহরানে একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের ফলে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজধানী ছাড়াও তেহরানের দক্ষিণে শাহর-ই রে, তাবরিজ এবং ইসফাহানেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

এমনকি তেহরানের উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পার্বত্য এলাকা কেলারদাশতেও যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণ শোনা গেছে। তবে ঈদের এই ভোরে হওয়া হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট