
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ঈদকে আনন্দময় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মানিকঝুড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশন । সংগঠনের শ্রদ্ধেয় উপদেষ্টা জনাব মাওলানা মোঃআবু তাহের (সুপার হুজুর) এর বিশেষ অর্থায়নে আজ মানিকঝুড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে উন্নতমানের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও পরিচালক সাইদুল রহমান বিজয় মোঃ আঃ কাদের
ও সভাপতি জাহিদুল ইসলাম সাধারন সম্পদ মোঃ মিরাজ আহাম্মেদ কোষাধ্যক্ষ রিয়াজ মাহমুদ বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই,চিনি,সাবান ও গুড়া দুধসহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
আমাদের উপদেষ্টামণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের এই অমূল্য সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের আগামীর পথচলার শক্তি৷