
বগুড়ায় ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ: অসহায়দের পাশে আবু বক্কর সিদ্দিক( বিদ্যুৎ)।
সাজেদুল ইসলাম রাসেল বিশেষ প্রতিনিধি বগুড়া,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কই পাড়া এলাকায় ১০০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে এ কর্মসূচির উদ্যোগ নেন বগুড়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিদ্যুৎ। তিনি নিজস্ব অর্থায়নে এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঈদের নতুন পোশাক তুলে দেন।
এর আগে তিনি তার গ্রামের বাড়ি গাবতলী উপজেলার টিউর পাড়ায় একটি ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার শেষে সেখানেও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
এ ধরনের মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।