1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ

নিয়ামতপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৪ নং সদর ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ (Vulnerable Group Feeding) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মোর্শেদা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে উপজেলার অসচ্ছল পরিবারগুলোকে ঈদ আনন্দে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মোর্শেদা খাতুন বলেন, সরকারের পক্ষ থেকে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি তারই একটি অংশ, যার মাধ্যমে অসহায় মানুষদের ঈদের সময় কিছুটা সহায়তা প্রদান করা সম্ভব হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সদর ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট