1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে শিবচর ও রাজৈরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জন গ্রেফতার ডিএনসির অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার লালমনিরহাটে সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ হিসেবে যোগদান করলেন ওয়ারুখ ইয়াজদানী “শিক্ষা অধিদপ্তর নিরব”শিক্ষার নামে হরেক রকমের বাণিজ্যিকীকরণ ! গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গরিমসির প্রতিবাদে বগুড়া শহর শিবিরে বিক্ষোভ মিছিল টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার ফরিদপুর-ভাঙ্গা-মাদারীপুর হয়ে বরিশাল ও দক্ষিণবঙ্গের সংকুচিত মহাসড়ক এখন মরণফাঁদ, মানুষের গলার কাটা ফের ভূমিকম্প অনুভূত সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস

বগুড়ায় মাদক সেবনের দায়ে দু’জনকে কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ায় মাদক সেবনের দায়ে নারীসহ দুইজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার নলডাঙ্গা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় অবৈধ মাদক সেবনের অভিযোগে দু’জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার ধুনট থানাধীন নলডাঙ্গা এলাকার সোরাব মন্ডলের স্ত্রী রোকেয়া খাতুন (৪১) ও একই এলাকার মৃত খোকা মন্ডলের ছেলে ফুল মিয়া (৩২)।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষণা অনুযায়ী শূন্য সহিষ্ণুতা নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসি বগুড়া জেলার অভিযান আরও জোরদার করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট