1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ রাজাপুরে মহান মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণিল সাজে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মে দিবস বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া

বগুড়ায় ডিএনসি সেমিনার ও ইফতার

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস।

বক্তারা বলেন, সমাজে মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক তথ্য ও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মো. শাহাদাত হোসেন, পরিদর্শক মো. সামসুল আলমসহ বগুড়ার ১৯টি নিবন্ধিত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকবৃন্দ।

সেমিনারে মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট