1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ

ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, তার নির্বাচনী এলাকায় ভোট কারচুপি না হলে প্রতিপক্ষ এত বেশি ভোট পেতে পারত না। তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে রমনা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

মির্জা আব্বাস বলেন, সমাজে মুরুব্বিরা সবসময় মিথ্যা বলা থেকে বিরত থাকতে শেখান। তাই কারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া বা ভিত্তিহীন অভিযোগ তোলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডেও এমন কাউকে দেখানো যাবে না, যে তার প্রতিপক্ষকে ভোট দিয়েছে। নিজের সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, চাইলে তিনি নাম ধরে বলতে পারবেন কারা তাকে ভোট দিয়েছেন।

নির্বাচনের সময় কিছু ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথাও জানান মির্জা আব্বাস। তার দাবি, তা না হলে রাতের বেলায় কেন্দ্রগুলোতে সিল মেরে ফলাফল বদলে দেওয়া হতো। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে এবং সেই দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তার এলাকায় আগে কখনও নির্বাচনে হারেননি। আওয়ামী লীগ সরকারের সময় প্রকৃত অর্থে নির্বাচন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেন, নির্বাচন প্রকৌশল বা কারচুপি ছাড়া প্রতিপক্ষ কীভাবে এত ভোট পেল—এ প্রশ্নের জবাব জাতির সামনে দিতে হবে। প্রয়োজনে তিনি কারচুপির প্রমাণও তুলে ধরতে পারবেন বলে দাবি করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট