1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ‘ব্র্যাক ডেইরির উদ্যোগে’ আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্যান্ডেলের সোলের ভেতর ইয়াবা পাচার! মিত্রদের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ, যাত্রা শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আমতলীর কৃতিসন্তান নারী পুলিশ সদস্যর লাশ উদ্ধার ঘোড়াঘাটে পলিশেডে উৎপাদিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন,সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ একজন গ্রেফতার মিঠাপুকুরের ভেলুয়ার বিল পাড়ের কৃষকদের ধান বিক্রির টাকায় এবার আর ঈদ হবেনা নগরকান্দায় বিধবাকে কু-প্রস্তাব,ঘরে ঢুকে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সন্তানের মা রংপুর অঞ্চলে আম কাঁঠালের ব্যাপক ফলন অনুমতি ছাড়া ছবি ব্যবহার না করার নির্দেশ, ৩ দিনের মধ্যে পোস্টার অপসারণের আহ্বান মাদকবিরোধী প্রচারণায় ডিএনসি বগুড়া,ক্রীড়ার মাঠে সচেতনতা ভাঙ্গুড়ায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড কাতার-আমিরাত-কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

তেলের বাজারে অনিয়মের বিরুদ্ধে দুর্গাপুরে প্রশাসনের কড়াকড়ি অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অনিয়ম প্রতিরোধে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় খোলা তেল বিক্রি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) দুর্গাপুর উপজেলার বিভিন্ন বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। অভিযানে বাজারে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি যাচাই করা হয় এবং কোনো ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ করছে কি না তা খতিয়ে দেখা হয়।

অভিযানকালে খোলা তেল বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি সহ্য করা হবে না। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হবে। তিনি ব্যবসায়ীদের লাইসেন্স নবায়ন, তেল ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট