1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

খুতবায় মাদকের ভয়াবহতা তুলে ধরে সচেতনতার বার্তা ছড়াল ডিএনসি

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। এরই অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার মালতিনগর এলাকার এলাহী জামে মসজিদে পবিত্র জুমার নামাজকে কেন্দ্র করে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে জুমার নামাজের আগে খুতবায় মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। খুতবা শেষে মসজিদে আগত মুসল্লিদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। এতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক স্থানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ধর্মীয় সমাবেশে মানুষকে সচেতন করা হলে এর ইতিবাচক প্রভাব দ্রুত সমাজে ছড়িয়ে পড়ে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক প্রতিরোধে আইনগত ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। ধর্মীয় স্থানগুলো মানুষের নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চাই সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এগিয়ে আসুক।”

তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। ডিএনসি বগুড়া নিয়মিতভাবে অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও সামাজিক সংগঠনের মাধ্যমে সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখবে।”

জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিরাও এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তারা বলেন, মাদকবিরোধী সচেতনতা বাড়াতে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিএনসি বগুড়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও জেলার বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে অব্যাহত থাকবে। এতে করে সাধারণ মানুষের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট