1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ রাজাপুরে মহান মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণিল সাজে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মে দিবস বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাত–এর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বৃহস্পতিবার বিকেলে দুই নেতার মধ্যে একান্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলাপকালে মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–এর সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন।

জবাবে আমিরাতের প্রেসিডেন্ট ফোন করার জন্য এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফোনালাপে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দেশটির সরকার যে সহযোগিতা দিচ্ছে, তার জন্যও ধন্যবাদ জানান তারেক রহমান। একই সঙ্গে আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

আলোচনার এক পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমিরাতের প্রেসিডেন্ট এ আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

প্রেস সচিব সালেহ শিবলী জানান, আঞ্চলিক সংঘাত যাতে আরও বিস্তৃত না হয় এবং বৈশ্বিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব না ফেলে সেজন্য দ্রুত সামরিক উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর দুই নেতা গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি বিদ্যমান সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বানও জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট