1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ

ডিমলা থানার ইফতার মাহফিল অনুষ্ঠানে মানব পাচার মামলার প্রধান আসামী-আমন্ত্রিত অতিথি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় মঙ্গলবার থানা পুলিশের আয়োজনে ডিমলা থানায় পবিত্র রমজান উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, ডোমার-ডিমলা দুই উপজেলার ইউএনও, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তাসহ আলোচিত আন্তর্জাতিক মানব পাচার মামলার প্রধান আসামী নুরল হক। ওই ইফতার পার্টির আয়োজন ছিল রাজকীয়, ইফতারের পর গরু খাশির বিরিয়ানিও আয়োজন করা হয়েছিল। জনমনে প্রশ্ন এত টাকা ব্যয়ে এই ইফতার আয়োজনের উৎসই বা কি? আর অর্থ যোগান দাতাই বা কে? এলাকার সচেতন মহল বিষয়টিতে তীব্র ক্ষোভ প্রকাশ বলেন থানা পুলিশের ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানব পাচার মামলার আসামীকে আমন্ত্রিত অতিথি করা পুলিশ বাহিনীর দুর্বলতা ছাড়া কিছুইনা । আমরা উর্ধ্বতন কতৃপক্ষেরে নিকট যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী করছি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। অভিযোগ উঠেছে প্রতিবাদ কারীদের বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে।
নীলফামারীর ডিমলার সদরের দক্ষিণ তিতপাড়া গ্রামের ময়েন উদ্দিনের ছেলে আসাদুজ্জামান আসাদ ইতালি প্রবাসী আন্তর্জাতিক মানব পাচারকারী। আলাদিনের চেরাগের মত রাতারাতি হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া আন্তর্জাতিক মানব পাচার কারী ও পাসপোর্ট জালিয়াতি চক্রের মূল হোতা । ঢাকা র‌্যাব-২ এর তথ্য অনুযায়ী জানাায় গত (৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের সহযোগিতায় উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টরের একটি ভবনে অভিযান চালিয়ে ময়েন উদ্দিনের ছেলে আসাদুজ্জামান আসাদ(৩৫) ও নুরল হক(৩১) কে গ্রেফতার করে। এছাড়াও আন্তর্জাতিক মানব পাচারে জড়িত আরো ৪ সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা র‌্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল হাকিম (৫৬), আমিনুল ইসলাম (৪৫) ও শাহরিয়ার শেখ মুরাদ (৪৩)। গ্রেফতার কৃতদের আদালতেসোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিছুদিন হাজতবাস করে তারা জামিনে মুক্তি পান। তবে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে ডিমলা থানার ওসি শওকত আলী সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ডিসলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক আশিক উল ইসলাম লেমন, বলেন থানা পুলিশ কতৃক আলোচিত আন্তর্জাতিক মানব পাচার মামলার আসামীকে আমন্ত্রিত অতিথি করা মোটেও ঠিক হয়নি। আইন প্রয়োগকারী সংস্থার এমন ভুল মেনে নেয়া যায়না।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
আবু হোসেন
ডিমলা,নীলফামারী।
মোবাইলঃ০১৭১৭২৪২০৬৮

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট