
নিজস্ব প্রতিবেদক:
মাদকের অপব্যবহার রোধে সমন্বিত উদ্যোগ, কঠোর তদারকি এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হলো “মাদকের অপব্যবহার রোধে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজশাহী বিভাগীয় কার্যালয়ে “মাদকের অপব্যবহার রোধে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, অতিরিক্ত সচিব ও বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সমাজ ও পরিবার—সবার সমন্বিত ভূমিকা অপরিহার্য। বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি
পিপিএম (বার), পিএইচডি, মোহাম্মদ শাহজাহান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। শুধু অভিযান নয়, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও পুলিশ নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন।
তিনি উপস্থাপনায় মাদকের বর্তমান পরিস্থিতি, অপব্যবহারের কারণ, চিকিৎসা ও পুনর্বাসনের চ্যালেঞ্জ এবং লাইসেন্সপ্রাপ্ত নিরাময় কেন্দ্রগুলোর করণীয় তুলে ধরা হয়। তিনি বলেন, মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা এবং নিয়মিত মনিটরিং জরুরি।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী কার্যক্রমে আরও কার্যকর সমন্বয়, তথ্য বিনিময় এবং সচেতনতামূলক কর্মসূচি জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মশালাটি মাদকের অপব্যবহার প্রতিরোধে প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
কর্মশালায় রাজশাহী বিভাগের আওতাধীন লাইসেন্সপ্রাপ্ত সকল বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা, সীমাবদ্ধতা এবং উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন।