1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রমজানে পচা দই-মিষ্টি বিক্রি: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের জরিমানা বীরগঞ্জে সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড “মাদকের অপব্যবহার রোধে করণীয়” শীর্ষক কর্মশালায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধন  উলিপুরে গাঁজা সেবনকালে আটক-৩ পলাশবাড়ী উপজেলার নির্বাহী অফিসারের স্বচ্ছতা,গতিশীলতা ও সুশাসনের ছোঁয়ায় সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তির নিঃশ্বাস পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় এক হাজারের বেশি নিহত সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান- মুহাম্মদ মনজুর হোসেন টাঙ্গাইল মির্জাপুরে হিন্দু ছেলে মুসলিম পরিচয়ে বিয়ে এবং প্রতারণার অভিযোগে থানায় মা*মলা

নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধন 

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় নতুন আঙ্গিকে “উন্নত সেবায় হিরো সার্ভিস আপনার অপেক্ষায়” এই প্রত্যয় নিয়ে নওগাঁয় শুরু হলো পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টারের পথচলা। বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষ কারিগরি সহায়তায় গ্রাহকসেবাকে আরও সহজ ও মানসম্মত করতে এই আধুনিকায়ন করা হয়েছে।

সম্প্রতি এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও ইফতার মাহফিলের মাধ্যমে এই নতুন যাত্রার সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএমসিএল (HMCL), নিলয় বাংলাদেশ লি. এর সিএফও এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন নিলয় মটরস এর হেড অফ সেলস রাশেদুল ইসলাম, প্রমূখ।

উদ্বোধনকালে প্রধান অতিথি বিজয় কুমার মণ্ডল বলেন, “নওগাঁর গ্রাহকদের হাতের নাগালে উন্নত ও ডিজিটাল সার্ভিস পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই সেন্টারের মাধ্যমে হিরো ব্যবহারকারীরা এখন থেকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য সেবা পাবেন।”

পল্লী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামরুল হাসানের সুনিপুণ ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিলয় মটরসের রিজিওনাল ম্যানেজার বিশ্বজিত ভট্টাচার্য, সার্ভিসের রিজিওনাল ম্যানেজার মোকাররম হোসেন, সেলসের এরিয়া ম্যানেজার জুলফিকার আলী জনি এবং সার্ভিস এরিয়া ম্যানেজার ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক মোফাজ্জল হোসেন।

সংশ্লিষ্টরা জানান, এই আধুনিক সার্ভিস সেন্টারে অত্যাধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতির মাধ্যমে মোটরসাইকেল চেক আপ করা হবে। এছাড়া এখানে হিরোর শতভাগ অরিজিনাল খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

উদ্বোধন শেষে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, বিপুল সংখ্যক হিরো গ্রাহক এবং অভিজ্ঞ মেকানিকরা অংশ নেন। এই নতুন সেন্টারের মাধ্যমে নওগাঁর মোটরসাইকেল সেবায় এক নতুন মানদণ্ড তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট