1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন

হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগে গ্রেফতার-১

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কাউসার আহমেদ,হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় চাঁদা না দেয়ায় হোমনা উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) চেয়ারম্যান বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মো.আকতার হোসেনকে অপহরণ করে নির্যাতনের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার( ৩ মার্চ) দুপুরে হোমনা পৌরসভার সামনে থেকে সিএনজি অটোরিকশাযোগে তাকে অপহরণ করা হয়।
অপহৃত আক্তার হোসেনর জানায়, মঙ্গলবার (৩ মার্চ)দুপুরে অফিস শেষে বাসায় ফেরার পথে পৌরসভার সামনে থেকে একদল সন্ত্রাসী আকতার হোসেনকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে উপজেলার চরেগাঁও কবরস্থানের পাশে নিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ১ লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ দিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমবায়ীরা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজ বুধবার(৪ মার্চ) সকালে অপহৃত আক্তার হোসেন নিজে বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী আল আমিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন সরকার হোমনা পৌর সভা ৫ নং ওয়ার্ডের কলেজ রোডের মো. বাচ্চু মিয়া সরকারের ছেলে।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, “ঘটনার পরপরই আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট