1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে শিবচর ও রাজৈরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জন গ্রেফতার ডিএনসির অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার লালমনিরহাটে সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ হিসেবে যোগদান করলেন ওয়ারুখ ইয়াজদানী “শিক্ষা অধিদপ্তর নিরব”শিক্ষার নামে হরেক রকমের বাণিজ্যিকীকরণ ! গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গরিমসির প্রতিবাদে বগুড়া শহর শিবিরে বিক্ষোভ মিছিল টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার ফরিদপুর-ভাঙ্গা-মাদারীপুর হয়ে বরিশাল ও দক্ষিণবঙ্গের সংকুচিত মহাসড়ক এখন মরণফাঁদ, মানুষের গলার কাটা ফের ভূমিকম্প অনুভূত সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস

নরেন্দ্র মোদি, ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজায় ইসরায়েলি বর্বরতার পক্ষে অবস্থান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারত পূর্ণ দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে।’

গতকাল বুধবার ইসরায়েলের সংসদ নেসেটে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, এই ভাষণে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা নিয়ে কোনো কথা না বলে উল্টো ইসরায়েলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মোদি।

উল্লেখ্য, দুই দিনের ইসরায়েল সফরের প্রথম দিন নেসেটে দেওয়া ভাষণে মোদিকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো হয়। এই প্রথম কোনো ভারতীয় নেতা নেসেটে ভাষণ দিলেন।

মোদী বলেন, ‘এই মুহূর্তে ও এর পরেও ভারত পূর্ণ দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে।’

তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের প্রতিরোধ যোদ্ধাদের হামলাকে ‘বর্বরতা’ বলে উল্লেখ করে আরও বলেন, ‘কোনো উদ্দেশ্যই সাধারণ মানুষের হত্যাকে ন্যায়সঙ্গত করতে পারে না।’

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান। সেখানে আয়োজিত আনুষ্ঠানিকতায় দুই নেতা পরস্পরকে শুভেচ্ছা জানান।

নিজের নেসেট ভাষণে নেতানিয়াহু ভারতকে অক্টোবরের ৭ তারিখের পর থেকে ইসরায়েলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দুই দেশের মধ্যে ‘অভিন্ন স্বার্থ’ রয়েছে। মোদি আমাদের কাছে বন্ধুর চেয়েও বেশি, এক ভাই।’

মোদি বলেন, ‘ভারত-ইসরায়েল একে অন্যের বিশ্বস্ত অংশীদার ও এই সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে ভূমিকা রাখে। আমরা বহু ক্ষেত্রে এই সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি এ সম্পর্ককে বাণিজ্য ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে দুই দেশের সমন্বয়ের প্রশংসা করেন।

উল্লেখ্য, মোদির ইসরায়েল সফর এবারই প্রথম নয়। ২০১৭ সালে ক্ষমতায় আসার তিন বছর পর তিনি প্রথম ইসরায়েল সফর করেন। ২০১৮ সালে নেতানিয়াহুও ভারত সফর করেছিলেন।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণপন্থি ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের ভারত সফরের সময় দুই দেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তিতে সই করে, যার মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য রাখা হয়।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত ইসরায়েলি অস্ত্র কিনেছে ২ হাজার ৫০ কোটি ডলারের, যা তাকে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত করেছে। ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়ায় ৩৯০ কোটি ডলারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট