1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

বারহাট্টায় ১৪ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধীর কিন্তু সন্তানের বাবা কে?

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

বারহাট্টা প্রতিনিধিঃ

নেত্রকোনার বারহাট্টায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর সন্তান প্রসবের ঘটনায় অভিযুক্ত কিবরিয়াকে গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত বিশাল মানববন্ধনে ধর্ষকের ফাঁসির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে অভিযুক্ত কিবরিয়াকে গ্রেপ্তার করা না হলে উপজেলার ৭টি ইউনিয়নের মানুষ রাজপথ অবরোধসহ কঠোর আন্দোলনে নামবে।

মানববন্ধনে ভুক্তভোগী কিশোরীর বাবা-মা তাদের অসহায়ত্বের কথা তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। কিশোরীর বাবা আক্ষেপ করে বলেন, “গত বৈশাখ মাসে মামলা করেছি। পুলিশ আসামি না ধরে উল্টো আমাকেই খুঁজে দিতে বলে। মামলার খরচ জোগাতে গিয়ে উপার্জনের একমাত্র সম্বল দেড় লাখ টাকার গাড়িটি বিক্রি করে দিয়ে আজ আমি নিঃস্ব।” কিশোরীর মা জানান, দীর্ঘ ছয় মাস ধরে বিচারের আশায় তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সিংধা ইউনিয়নের কিবরিয়ার এই জঘন্য অপরাধ পুরো সমাজের বিবেকের ওপর আঘাত। বারহাট্টা থানা পুলিশ ও প্রশাসনের রহস্যজনক নীরবতার সমালোচনা করে কমিউনিটি ফোরামের নেতৃবৃন্দ বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই আসামিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আসামির বাড়ি ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।

বাংলাদেশ নারী প্রগতি সংস্থার (বিএনপিএস) উন্নয়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ কুমার ভৌমিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ, ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচার ও ভুক্তভোগী পরিবারটির রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিতের দাবি জানান। তারা উল্লেখ করেন, এমপি আনোয়ারুল হক ইতোমধ্যে পরিবারটিকে কিছু ব্যক্তিগত সহায়তা দিলেও স্থায়ী সমাধান ও নিরাপত্তার জন্য কঠোর আইনি পদক্ষেপ জরুরি। মানববন্ধন থেকে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট