1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার আদমদীঘি থানাধীন ধুলাতইর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও একই থানাধীন উপর পোওতা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আল আমিন (২৪)।

অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত একজনকে ১২ মাস এবং অপরজনকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া উভয়কে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে ঘটনাস্থলেই জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যে কোনো ধরনের মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক কারবার ও সেবন—উভয়ের বিরুদ্ধেই আমাদের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।”

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে ডিএনসি সূত্র নিশ্চিত করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট