1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

মাদারীপুরে নবনির্বাচিত এমপি’র ১১ কিঃমিঃ খাল খনন কাজের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা খাল খনন কর্মসূচী এবারের ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ইশতেহারে অগ্রাধিকার পায়। তারই অংশ হিসাবে মাদারীপুর সদর-২ আসনের নবনির্বাচিত এম,পি জাহান্দার আলী মিয়া সোমবার (২৩, ফেব্রুয়ারী) সকালে প্রথম বারের মতো রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামে ১১:০৫ কিঃমিঃ খালখনন কাজের শুভ উদ্বোধন করলেন। এসময় মাদারীপুর জেলা বিএনপি ও রাজৈর উপজেলা বিএনপি’র নেতা-কর্মী-সমর্থক সহ চৌরাশি গ্রামের স্বতঃস্ফূর্ত বাসিন্দা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, সরকারী অন্যান্য কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এ কর্মসূচীকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন।

খালটি উদ্বোধনকালে জাহান্দার আলী মিয়া (এমপি) বলেন, খাদ্যের উৎপাদন বৃদ্ধি ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ গড়ে তুলতে সবুজ বিপ্লবের কারিগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচী চালু করেছিলেন। তার সহধর্মীণী ও তিনবারে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া সেই কর্মসূচী সচল রেখেছিলেন। পথিমধ্যে বিগত ১৫/১৬ বছরে পতিত স্বৈরাচারী সরকারের খাল খননে তেমন কোনো অর্জন নাই। বর্তমানে শহীদ জিয়া ও প্রয়াত বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচীকে নির্বাচনী ইশতেহারে প্রধান্য দিয়েছেন। এক্ষেত্রে আমদানী নির্ভরতা কমাতে ও দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে খাল খননের কোনো বিকল্প নাই বলে উল্লেখ করেন এমপি জাহান্দার আলী। তিনি আরো বলেন, নাব্যতা সংকট ও ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়ে অনেক খাল শুকিয়ে গেছে, সেচকার্য বিঘ্নিত হচ্ছে। স্থানীয় কৃষক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমরা মাদারীপুরের ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন, সংস্কার সহ কৃষকের জমিতে পানি প্রবাহের জন্য নতুন খালও খনন করবো ইনশাহ আল্লহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট