1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

কালিগঞ্জে ফ্রি স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন” রমজানজুড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নলতায় অবস্থিত ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস ল্যাব-এর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রুকাইয়া সুলতানা।প্রকল্পের পিডি ও অর্ণব হিড ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক সেলিম শাহারীয়ার প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপন করেন। এছাড়া সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ)–এর নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলামসহ কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাতক্ষীরার বাইরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে এনজিও প্রতিনিধিরা অনলাইনে যুক্ত হন।সভাপতির বক্তব্যে রুকাইয়া সুলতানা বলেন, “গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আসন্ন পবিত্র রমজান মাসজুড়ে সব ধরনের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। বিশেষ করে প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষ যাতে সহজে চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। আমাদের এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।প্রকল্পের পিডি সেলিম শাহারীয়ার জানান, আগামী দুই বছরে উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে কমিউনিটি হেলথ পয়েন্ট স্থাপন করা হবে, যেখানে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা নিশ্চিত করা হবে। হেলথ পয়েন্টগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ, ট্যাব বা উন্নত স্মার্টফোন সরবরাহ করা হবে,যাতে অনলাইন ভিত্তিক চিকিৎসা পরামর্শ দ্রুত দেওয়া যায়।তিনি আরও জানান, ‘ডক্টর লাইভ’ ও রোটারি ক্লাব উত্তরা, ঢাকাসহ বিভিন্ন সেবা সংস্থা, এনজিও ও আইএনজিও এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থাকবে। স্বাস্থ্য প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা সহায়তার বিষয়েও নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এসডি এফের নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম বলেন, “অনেক ক্ষেত্রে বিভ্রান্তি ও অনিয়মের কারণে গ্রামীণ মানুষ যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। আমরা স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।অনুষ্ঠানে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসের অ্যাডমিন মোস্তাফিজুর রহমান, দেবহাটা উপজেলার যুব প্রতিনিধি ও টিমের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান মনি, সাংবাদিক প্রতিনিধি আবুল কালাম ও মো. রফিকুল ইসলাম প্রকল্প বাস্তবায়নে নিজেদের ভূমিকা তুলে ধরেন।উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়ন করছে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস ল্যাব, অর্ণব হিড ফাউন্ডেশন ও সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ), কালিগঞ্জ,সাতক্ষীরা। বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে নিজ নিজ ক্ষেত্রে সহযোগিতা করবেন বলে আয়োজকরা জানান।প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট