1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

রমজানে নিত্যপণ্যের দাম কমবে, বেজাল ও অতিরিক্ত দামে বিক্রিতে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

হাসান আহমেদ ইয়ামিন,স্টাফ রিপোর্টারঃ

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। তিনি বলেন, রমজান মাসে চিনি, ডাল, পিয়াজ, মাংস ও মাছের দাম কমে আসবে এবং এসব পণ্যের মূল্য নির্ধারণ করা হবে।
সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল আরও জানান, কেউ যদি বেজাল খাবার বিক্রি করেন বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজান মাসে যেন ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বাজার স্থিতিশীল রাখতে সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট