1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

রংপুরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ডিসি-ইউএনও প্রত্যাহারের দাবি

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) ও রংপুর ৬ পীরগন্জ আসনের ফলাফল পুনঃগণনার দাবিতে রংপুরে উক্ত আসনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পীরগাছা -কাউনিয়া ও পীরগন্জ আসনে বিক্ষোভ মিছিল চলছে।
শেষে উপজেলা বিএনপির প্রতিবাদ সভা ডিসি সহ সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের প্রত্যাহার ও চাকুরীচ্যুত দাবী জানিয়েছেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, রংপুর-৪ আসনে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। তাদের দাবি, বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীর এজেন্টদের নানা অজুহাতে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি ও অনিয়মের ঘটনা ঘটেছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, প্রায় ৮ হাজার ২৬৩টি ভোট বাতিল দেখানো হয়েছে, যা নিয়ে তাদের গুরুতর সন্দেহ রয়েছে। এ বিষয়ে অভিযোগ জানাতে বিএনপির প্রার্থী রংপুরের জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করলেও তিনি সাক্ষাৎ দেননি বলেও দাবি করা হয়।
সভায় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভোট পুনঃগণনার ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে অবিলম্বে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ও সংশ্লিষ্ট ইউএনওকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, এই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৯ হাজার ৪০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজর ৫৬৪ ভোট। পীরগন্জ আসনে প্রার্থী সাইফুলের নেতৃত্বে বিক্ষোফ মিছিল ইউএনও অফিস ঘেরাও করেছেন। আগামী রোববার ডিসি অফিস ঘেরাও কর্মসুচি রয়েছে। উক্ত আসনে ৫ হাজার ৪শ ৫২ ভোট বাতিল দেখানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট