1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় আহত-২  লালমনিরহাট শহরের ঐতিহ্যবাহী ‘নর্থ বেঙ্গল গেস্ট হাউজ’ দখল, আদালতের মামলায় পলাতক আরমান টুলু ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচনী ফলাফল ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থীগণ মৌলভীবাজার জেলার চারটি আসনেই বিপুল ভোটে বিজয়ী  নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ বাংলাদেশের নির্বাচনের পর আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরা মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ নওগাঁর মান্দায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪ গরুসহ কয়েক লাখ টাকার মালামাল ভস্মীভূত রংপুরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ডিসি-ইউএনও প্রত্যাহারের দাবি মাদারীপুরে অর্ধ শতাধাধিক ককটেলের বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় ১ জনের হাতের কব্জি বিচ্ছিন্ন

বাংলাদেশের নির্বাচনের পর আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরা

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন করে আশার আলো দেখছেন কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রকাশিত হয়। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন দল।

নির্বাচনে বিএনপির জয় সুস্পষ্ট হতেই গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রমজানের আগাম শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দলের তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা।

রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিএনপির জয়ে উচ্ছ্বসিত কলকাতার নিউমার্কেটে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত লোকজন। ব্যবসায়ীদের অভিমত, মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, ভারত ও বাংলাদেশও একে অপরকে ছাড়া থাকতে পারে না।

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট ব্যবসায়ী সমিতির জেনারেল সেক্রেটারি ও স্থানীয় ব্যবসায়ী হায়দার আলী খান জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে সরকার আসছে তা ভারতের জন্য খুব ভালো হলো। তাছাড়া তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তিনি বাংলাদেশের ক্ষেত্রে একজন খুব ভালো প্রধানমন্ত্রী হতে চলেছেন। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পুরোনো সম্পর্ক সেই জায়গাটাও ফিরে আসবে।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি জানান, যেভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে সেটা অত্যন্ত ইতিবাচক দিক। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না ভারতও তেমন বাংলাদেশকে ছাড়া থাকতে পারে না। আমাদের যেমন বাংলাদেশকে দরকার, ঠিক সেভাবে বাংলাদেশেরও আমাদেরকে দরকার। পশ্চিমবঙ্গের মিনি বাংলাদেশ বলে পরিচিত নিউ মার্কেটকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো এটাই আমাদের প্রত্যাশা।

তার অভিমত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জ্ঞাপন করতে যেভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছিলেন তখনই মনে হয়েছিল যে ভারতের অভিপ্রায় পরিষ্কার। এই অবস্থায় বাংলাদেশের নতুন সরকার যদি ভারতের সঙ্গে সদভাব রেখে চলতে যায় সেটা আমাদের দুদেশের পক্ষের জন্যই ভালো।

প্রতিবেশী দেশের মানুষের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে বলবো তারা যেন আমাদের এখানে আসেন, ভারত সরকারও সাধ্যমতো তাদেরকে সব রকম সহযোগিতা করবে।

মার্কুইস স্ট্রিটে অবস্থিত কলকাতার ‘রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সাইন্সেস’ (আর.এন টেগোর) হাসপাতালের অধীনস্থ একটি আউটলেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাফর খান জানান জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাই। আমাদের প্রত্যাশা এবার বাংলাদেশ অগ্রগতির পথে এগোবে এবং ফিরে আসবে। ভারত ও বাংলাদেশের মধ্যে হারানো সম্পর্ক পর্যটকদের ওপর নির্ভরশীল। গত দেড় বছরে আমাদের ব্যবসার ওপর ভালো প্রভাব পড়েছে। আমাদের প্রত্যাশা এই অবস্থার স্থায়ী সমাধান হবে।

ব্যবসায়ীদের অনেকেরই অভিমত, একটা সময় ছিল যখন নিরিবিলিতে এক কাপ চা খাওয়ার সময় পেতেন না কলকাতার মার্কুইস স্ট্রিটের মোড়ের হাতে টানা রিকশাচালকরা। আসলে পর্যটকদের ভিড়ের চাপে লাঞ্চ করা তো দূরের কথা! চা পানের সময়টুকুও নাকি পাওয়া যেত না। যদিও সেই ঘটনা খুব বেশিদিন আগেকার নয়। কিন্তু হঠাৎ করেই একটা দমকা হাওয়া মুহূর্তের মধ্যে সবকিছু ওলটপালট করে দিল। ঢাকায় রাজনৈতিক পট পরিবর্তনের ঢেউ এসে লাগলো এপার বাংলা- পশ্চিমবঙ্গেও। সেই ঢেউয়ের দোলায় যেমন দুই বাংলার সম্পর্কে শীতলতা আসে, তেমনি মারাত্মক প্রভাব পড়ে ব্যবসা-বাণিজ্যেও।

সীমান্ত পাড়ের এই দুই বাংলায় ভাষা, খাদ্যাভাস, সংস্কৃতি, জীবনযাত্রা একরকম হওয়ার কারণে সবসময়ই বাংলাদেশি পর্যটকদের প্রথম পছন্দ এই কলকাতা, বিশেষ করে কলকাতার নিউ মার্কেট এলাকা। বাংলাদেশিদের ওপর নির্ভর করেই এই নিউমার্কেটে গড়ে ওঠে হোটেল, গেস্ট হাউস, বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, ট্রাভেল এজেন্সি, কসমেটিক, স্টেশনারি, বস্ত্র বিপনী, শপিংমল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট