1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় আহত-২  লালমনিরহাট শহরের ঐতিহ্যবাহী ‘নর্থ বেঙ্গল গেস্ট হাউজ’ দখল, আদালতের মামলায় পলাতক আরমান টুলু ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচনী ফলাফল ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থীগণ মৌলভীবাজার জেলার চারটি আসনেই বিপুল ভোটে বিজয়ী  নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ বাংলাদেশের নির্বাচনের পর আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরা মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ নওগাঁর মান্দায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪ গরুসহ কয়েক লাখ টাকার মালামাল ভস্মীভূত রংপুরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ডিসি-ইউএনও প্রত্যাহারের দাবি মাদারীপুরে অর্ধ শতাধাধিক ককটেলের বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় ১ জনের হাতের কব্জি বিচ্ছিন্ন

নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নওগাঁয় প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে দুই মাংস বিক্রেতার বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী দুজন হলেন দুলু ও এনতাজ।

স্থানীয়দের অভিযোগ, দুলু দীর্ঘদিন ধরেই খাসির মাংসের ব্যবসা করে আসছেন। বিদেশি উন্নত জাতের খাসির মাংস বলে তাঁদের কাছ থেকে কিছুটা চড়া দামে মাংস কিনতে হতো। কিন্তু রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ভিন্ন ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুলু তাঁর বাড়ির পাশের এক ব্যক্তির কুকুর ধরে জঙ্গলে নিয়ে জবাই করে চামড়া খুলছিলেন। এ সময় কয়েকজন প্রতিবেশী বিষয়টি দেখে ফেলেন। বিষয়টি টের পেয়ে দ্রুত পালিয়ে যান দুলু। পরে অনেক খোঁজাখুঁজি করেও দুলু ও এনতাজকে আর পাওয়া যায়নি বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় এলাকার মাংস বিক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই দুই মাংস ব্যবসায়ীর কাছ থেকে দীর্ঘদিন ধরে অনেকেই মাংস কিনেছেন। কিন্তু কুকুরের মাংস বিক্রির অভিযোগ শোনার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।’ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনা জানার পর ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাকেও থানায় ডাকা হয়েছে। তবে অভিযুক্তরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট